মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চাঁদপুরের হাজীগঞ্জের বিউটি আক্তার বেবী (৫১) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় ১৩ এপ্রিল সোমবার বিকাল ৩টা ২৮ মিনিটে তিনি মারা যান।
বিউটি আক্তার বেবী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকার মনির হোসেনের স্ত্রী। গত ৪ এপ্রিল তিনি ওয়াশিংটনের আইসল্যান্ড হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার স্বামী মনির হোসেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি ও বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগের সভাপতি তালুকদার সামছুজ্জোহা ডনের শ্বাশুড়ি। মৃত্যুকালে দুই পুত্র ও তিন কন্যা সন্তানসহ নাতি নাতনি রেখে গেছেন।
তার স্বামী মনির হোসেন বাংলাদেশের আত্মীয়স্বজনদের কাছে জন্য দোয়া চেয়েছেন।
নগরকন্ঠ.কম/এআর