মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ত্রাণসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের ছুটিতে অসহায় রাজধানীর শ্রমজীবী ও খেটে খাওয়া গরিব মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক ও ছাত্রদল।

সোমবার রাজধানীর দক্ষিণখান ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসবের মধ্যে রয়েছে, চাল, ডাল, পেয়াজ, তেল ও সাবান।

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর সভাপতি ফখরুল ইসলাম রবিন সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের সার্বিক তত্ত্বাবধানে দক্ষিণখান থানা এলাকায় খাদ্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।

দক্ষিণখান থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নবী হোসেন নবী ও আবুল বাশার বাদশা এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এদিকে এবার অসহায় ও দুস্থদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাবি ছাত্রদল। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে চানখারপুল, তিন নেতার মাজার এলাকা এবং ঢাকা ক্লাব সংলগ্ন এলাকায় গরিব, অসহায় দেড় শতাধিক পরিবারের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্য-সামগ্রী চাল,ডাল,আলু,পিঁয়াজ, ছোলা পৌঁছে দেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com