মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক ও তার কর্মীরা। ছবি: যুগান্তর
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে অভিনব এক উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক।
নিজ এলাকার বাসিন্দাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘কুইক ডাক্তার’ সার্ভিস সেবা চালু করেছেন। তাৎক্ষণিকভাবে সেবাটি পেতে দুটি হটলাইন খুলেছেন। ফলে এবার রোগী নয়, ডাক্তার নিজেই যাবে রোগীর কাছে।
কাউন্সিলর শফিকুল ইসলাম বাছেক জানান, করোনায় ওয়ার্ডবাসীকে ঘরে রাখতেই এই ব্যক্তিগত উদ্যোগ নিয়েছি। আমার বন্ধুবর কিছু চিকিৎসকের সহায়তায় উদ্যোগটি চালু করেছি। এ সেবা পেতে ফোন করতে হবে ০১৬৮৬ ৩৩৯২৮৮ ও ০১৬৭৬ ৬২১৭৫৯ এই দুই নাম্বারে। ফোন পেয়েই রোগীর বাসায় সেবা দিতে চলে যাবেন ডাক্তার। অর্থাৎ ডাক্তারের কাছে রোগীকে আসতে হবে না। রোগীর কাছেই ডাক্তার চলে যাবেন। তিনি জানান, রোগী সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে এই চিকিৎসাসেবা পাবেন। এজন্য যাবতীয় সব খরচের ব্যবস্থা আমি করব। আশা করি লকডাউনে এখন আর কেউ বাসার বাইরে বের হবেন না।
চলমান মহামারী পরিস্থিতিতে নিজ এলাকায় প্রথম থেকেই প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন কাউন্সিলর শফিকুল ইসলাম।
প্রাদুর্ভাবের পর এলাকার ২০ জন ছিন্নমূলকে হোম কোয়ারেন্টিনের পাশাপাশি খাবার ও চিকিৎসাসেবা দিচ্ছেন তিনি। পাঁচ হাজার দুইশ পরিবারের ঘরে খাদ্রসামগ্রী বিতরণসহ এলাকার অলি-গলি এবং মসজিদে জীবাণুনাশক স্প্রে করছেন।
এছাড়াও করোনাভাইরাস সম্পর্কে বাসিন্দাদের সচেতন করতে ওয়ার্ডটির বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার ব্যবস্থা এবং ২০ হাজার হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেছেন।
নগরকন্ঠ.কম/এআর