মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু রাফি মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের মালি বাজারের আবু তাহেরের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কুড়াগাছা ইউনিয়ন চেয়ারম্যান ফজলুর রহমান জানান, দুই বছরের শিশু রাফি বিকালে খেলতে গিয়ে টিউবওয়েল পাড়ে রাখা অর্ধ পানিভরা বালতিতে উপুড় হয়ে পড়ে যায়।
এর একটু পরই খোঁজ পেয়ে পরিবারের লোকজন বালতি থেকে উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরকন্ঠ.কম/এআর