সোমবার, ১৩ Jul ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের একজন চিকিৎসকের শরীরে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে।

আজ বুধবার দুপুরে হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র থেকে এই রিপোর্ট আসে। মেডিসিন ওয়ার্ডে কর্মরত ওই চিকিৎসক কিভাবে করোনায় আক্রান্ত হয়েছেন-তা তিনি বলতে পারেননি। পরে মেডিসিন ওয়ার্ডের ৮ জন চিকিৎসক, ৬ জন নার্স ও ৩ জন আয়াকে আইসোলেশনে রাখা হয়েছে।

এর আগে ওই হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ৫ বছর বয়সের এক শিশুর শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই শিশুকে বুধবার বিকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com