সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নাগেশ্বরীতে করোনা সন্দেহে দুইজনের নমুনা সংগ্রহের পর দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। বাড়ি দুইটির একটি উপজেলার সন্তোষপুর ইউনিয়নে, অন্যটি নেওয়াশী ইউনিয়নে অবস্থিত।
জানা যায়, লকডাউন করা বাড়ি দুটিতে আক্রান্ত দুই ব্যক্তির যাওয়া-আশায় থাকায় সতর্কতামূলকভাবে বুধবার ও বৃহস্পতিবার নমুনা সংগ্রহের পর বাড়ি দুইটি লকডাউন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বকর জানান, উপজেলার মোট ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আগের ১৫ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।
নগরকন্ঠ.কম/এআর