সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নড়াইলের গ্রামে মোটরসাইকেলে ছুটে চলেছেন মাশরাফি মুর্তজা। উপজেলার মুলিয়া এলাকায় রাস্তার ওপর মোটরসাইকেল থামালেন। একজন কৃষক জমিতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বললেন, ‘চাচা আসসালামু আলাইকুম, আমি মাশরাফি। কেমন আছেন আপনি? আপনার বাড়ির সবাই ভালো? ঘরে খাবারদাবার আছে?’ বলেই একটি প্যাকেট ও কিছু টাকা তার হাতে তুলে দিলেন মাশরাফি।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি করোনা পরিস্থিতিতে এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন। হাতে তুলে দিচ্ছেন ত্রাণসামগ্রী। করোনা প্রতিরোধে সবাইকে সাবধানে থাকতে বলেছেন মাশরাফি।
গত মঙ্গলবার ঢাকায় ফেরার পথে মোটরসাইকেল থামিয়ে লোহাগড়ার কালনাঘাট পর্যন্ত কৃষক, হতদরিদ্র, কর্মজীবী ও ভ্যানচালকদের বাড়িতে গিয়ে কাউকে খাবার, কাউকে টাকা দিয়ে গেছেন এমপি মাশরাফি।
নগরকন্ঠ.কম/এআর