সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

কাওরান বাজারে কাঁচামালের একটি আড়ত লকডাউন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর কাওরান বাজারে ওয়াসা ভবনের উত্তর-পশ্চিম দেয়াল সংলগ্ন টিনশেড কাঁচামালের আড়ত আজ দুপুরে লকডাউন করে দিয়েছে প্রশাসন। আড়তের একজনের শরীরের করোনা পজিটিভ আসায় এ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

সূত্র জানায়, গত ২৫ মার্চ থেকে সারাদেশে ছুটি ও মার্কেট বন্ধ ঘোষণার পরও কাওরান বাজারে সন্ধ্যা থেকে পরদিন ভোর পর্যন্ত হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসেন। কেনাকাটার সময় শ্রমিক, ক্রেতা, বিক্রেতা ও আড়তদাররা সামাজিক দূরত্ব বজায় রাখেন না। অনেক শ্রমিক মাস্ক ব্যবহার করেন না।

কাওরান বাজারের একটি ভবনের সিকিউরিটি গার্ড করোনায় আক্রান্ত হয়ে রংপুরে মারা গেছেন। আরেকজন মিনতি করোনায় আক্রান্ত হয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com