সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

বজ্রপাতে সিলেট ও হবিগঞ্জে দুই কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : চলছে বৈশাখ মাস। এ সময় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হয়ে থাকে। বজ্রপাতে অনেকের মৃত্যুও হয়। শুক্রবার সিলেট ও হবিগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

সিলেট থেকে রাইজিংবিডির নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে জেলার সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে শাহেদ আলী (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শাহেদের বাড়ি উপজেলার রাধানগরের বড়বন্দ গ্রামে। বাড়ির পাশের চারণভূমিতে গরু চরানোর সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।

হবিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সকালে হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে সিরাজ মিয়া (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছেন। তিনি উপজেলার উত্তর সুরমা গ্রামের সাহাজুদ্দি মিয়ার ছেলে।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানিয়েছেন, সিরাজ মিয়া গরুর জন্য ঘাস কাটতে নোয়াহাটি ও পূর্ব আন্দিউড়ার মধ্যবর্তী বিলে যান। বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com