সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

কুড়িগ্রামে জ্বর ও শ্বাসকষ্টে ৮ মাসের শিশুর মৃত্যু, নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুড়িগ্রামের রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ সন্দেহে গভীর রাতে নিহত শিশু ও তার নানীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঘড়িয়ালডাঁঙ্গা ইউনিয়নের চায়না বাজার পাগলার দরগা গ্রামের হবিবুর রহমানের মেয়ে আট মাস বয়সী কন্যাশিশুটিকে নিয়ে বাবার বাড়িতে থাকতো। বৃহস্পতিবার গভীর রাতে শিশুটি জ্বর, কাশি নিয়ে মারা যায়। শিশুটির বাবা নারায়ণগঞ্জে কর্মরত থাকায় এবং ওই বাড়িতে যাতায়াত করায় এলাকাবাসী তার মৃত্যুতে করোনার উপসর্গ রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে অবহিত করে। পরে গভীর রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছে শিশুটির নমুনা সংগ্রহ করে। এসময় রাজারহাট থানা পুলিশ বাড়িটি লকডাউন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুর রহমান সরদার নমুনা সংগ্রহের সত্যতা নিশ্চিত করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com