সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

বগুড়ায় আইসোলেশনে ভর্তি ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে করোনা উপসর্গ নিয়ে ৪২ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে শ্বাসকষ্ট, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে তিনি মারা যান। এই ব্যক্তি বগুড়া শহরতলীর বাসিন্দ। তিনি পেশায় মুদি দোকানি ছিলেন।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন কাজল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শ্বাসকষ্ট, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে আসা এই ব্যক্তিকে আইসোলেশনে ভর্তি করা হয়। পরে রাতে মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বগুড়ার সিভিল সার্জন ডা. গউসুল আজিম বলেন, করোনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত ব্যক্তির বাড়ি লকডাউন এবং লাশ যথানিয়মে দাফনের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com