সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

বাড়ি ফেরার পথে নারী ধর্ষণের শিকার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মেয়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে ঈশ্বরগঞ্জে এক নারী (৪৪) ধর্ষণের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১০টার দিকে ঈশ্বরগঞ্জের লক্ষীগঞ্জ নামক স্থানে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই নারীর বাড়ি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে। এ ঘটনায় চারজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই নারী মেয়ের বাসা থেকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে বিভিন্ন যানবাহন বদল করে বাড়ি ফেরার পথে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঈশ্বরগঞ্জের লক্ষীগঞ্জ নামক স্থানে পৌঁছেন। এসময় কমুরিয়ারচর গ্রামের সমেদ আলীর ছেলে সুজন (৩৮), মোজাটিয়া গ্রামের মোতালেবের ছেলে শহীদ মিয়া (৩০), ওয়াহেদের ছেলে লাল মিয়া (৩৭) ও মোমেনের ছেলে শফিক মিয়া (৩৫) ওই নারীকে ভ্যান গাড়ি থেকে নামিয়ে লক্ষীগঞ্জ বাজার সংলগ্ন খসরু মিয়ার বাড়ির জঙ্গলে নিয়ে যায়। পরে সুজন তাকে ধর্ষণ করে। পরে অন্যরা ধর্ষণে উদ্যত হলে ওই নারীর চিৎকারে তারা পালিয়ে যায়। পালানোর সময় এলাকাবাসী শহীদ নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ জানান, ঘটনার সঙ্গে জড়িত আটক শহীদকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com