সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বরিশালে নতুন করে পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ জনে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, নতুন আক্রান্তের মধ্যে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাবুগঞ্জের ৯ বছর বয়সী এক শিশু, একই উপজেলার তিনজন পুরুষ এবং বাবুগঞ্জের উদয়পুরে ৭০ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন। তাদের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয়েছে।
এর আগে মুলাদীতে একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এছাড়াও বরিশালে একজন চিকিৎসক, দুইজন নার্স, একজন স্বাস্থ্যকর্মীসহ ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
বরিশাল জেলা প্রশাসক জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৫ ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর