সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শহীদ তাজউদ্দীন মেডিকেলকে ডেডিকেটেড করোনা হাসপাতাল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. মারুফুর রশিদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষণা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, বাংলাদেশে ক্রমাগত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান করোনা ডেডিকেটেড হাসপাতালের সম্প্রসারণ অপরিহার্য হয়ে পড়েছে। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে রাজধানী ঢাকার তিনটি ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে করোনাভাইরাস বা কোভিড-১৯ ডেডিকেটেড হসপিটাল হিসেবে ঘোষণা করা হলো।

ঘোষণা অনুযায়ী, এখন এ হাসপাতালে শুধু করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা দেয়া হবে। সাধারণ রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হবে। তাদের জন্য ইমারজেন্সি তথা আউটডোরও বন্ধ থাকবে।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রজ্ঞাপন পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা প্রস্তুতি শুরু করেছি। শুক্রবার থেকে প্রস্তুতির কাজ শুরু হয়েছে। ৪-৫ দিন সময়ে হাসপাতালকে করোনা রোগীদের সেবায় পুরোপুরিভাবে প্রস্তুত করতে পারব।

জানা গেছে, ৫০০ বেডের এ হাসপাতালে এখন ৫৬ জন সাধারণ রোগী ভর্তি আছেন। প্রয়োজনে তাদের অন্য হাসপাতালে শিফট করা হবে। ভর্তির প্রয়োজন না হলে ছুটি দেয়া হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com