সোমবার, ১৩ Jul ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

কিশোরগঞ্জে টি‌সি‌বির পণ্য বিক্রির অভিযোগ, আটক ৪

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কিশোরগঞ্জে সদরের সতাল বাজার হতে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে ডিলারসহ চারজনকে আটক করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ৩টায় র‌্যাবের এক অভিযানে তাদের আটক করা হয়।

এসময় ৫৮৮ লিটার সোয়াবিন তেল, ৪৯ কেজি ডাল ও ৪৯ কেজি চিনি

জব্দ করে গ্রেপ্তার করে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক দল।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব কিশোরগঞ্জের কোম্পানি কমান্ডার এম শোভন খান।

আটকরা হলেন—সতাল এলাকার ব্যবসায়ী বিসমিল্লাহ স্টোরের মালিক মো. মাহাতাব উদ্দিন, তাহের স্টোরের মালিক মো. আবু তাহের, মাইশা স্টোরের মালিক মো. আব্দুল হাকিম এবং ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) এর ডিলার মো. অলিউল্লাহ।

কমান্ডার এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে পৃথক পৃথক অভিযোনে ওই ব্যবসায়ী চক্রের ওপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা টিসিবির ডিলার মো. অলিউল্লাহের থেকে ওই পণ্য পাইকারি দরে কিনে খুচরা মূল্যে বিক্রি করার কথা স্বীকার করেন।

তিনি আরো জানান, আটক আসামিদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com