সোমবার, ১৩ Jul ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম সড়ক বিভাগ।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং ফৌজদারহাটে বিআইটিআইডিতে করোনা ইউনিটে কর্মরত চিকিৎসক ও নার্সরা রাতদিন ২৪ ঘণ্টা করোনা আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছেন।
এই দুই হাসপাতালে কর্মরত চিকিৎসক ও নার্সদের জন্য চট্টগ্রাম সড়ক বিভাগের পক্ষ হতে ২টি কফি মেকার মেশিন গরম পানির ব্যবস্থাসম্বলিত ৬০ কেজি ইনস্ট্যান্ট কফি রিফিল প্যাক এবং ৪০০০ পিস ডিসপোজেবল কফি মগ এবং চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী (সু কভার ) ২০০০ পিস প্রদান করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে এসব সামগ্রী চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নিকট চট্টগ্রাম সড়ক বিভাগের পক্ষে হস্তান্তর করেন নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমদে।
নগরকন্ঠ.কম/এআর