সোমবার, ১৩ Jul ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

জেলা প্রশাসকের পরিচয় ব্যবহার, বিশ্ববিদ্যালয় ছাত্রী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুষ্টিয়া জেলা প্রশাসকের করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি কপি করে নিজের নামে ফেসবুকে প্রচারের দায়ে মীর মনিরা (২২) নামে এ ছাত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার (১৮ এপ্রিল) আইসিটি আইনে মামলার পর ওই ছাত্রীকে কারাগারে পাঠানো হয়। সে শহরের কোর্টপাড়া এলাকার বাসিন্দা ও ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

জানা গেছে, খুলনা বিভাগীয় কমিশনার এক চিকিৎসকের মাধ্যমে জানতে পারেন যে, মীর মনিরা নামের একজন কুষ্টিয়া জেলা প্রশাসক’র পরিচয় ব্যবহার করে বিভিন্ন ডকুমেন্ট তৈরি করে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে প্রচার করছেন। এবং নিজেকে কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে পরিচয় দিয়ে মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন।

মামলার বাদী মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম জানান, জেলা প্রশাসক প্রতিদিন করোনা বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি জেলা প্রশাসনের ফেসবুকে পোস্ট দেন। মীর মনিরা ওই সংবাদ বিজ্ঞপ্তির কপিতে জেলা প্রশাসকের নাম ও স্বাক্ষর এডিট করে সেখানে নিজের (মনিরা) নাম ও স্বাক্ষর দিয়ে সেটা তার পরিচিতদের কাছে পাঠাতেন।

গত শুক্রবার মীর মনিরার পরিচয় জানার পর তাকে জেলা প্রশাসকের বাংলোয় ডাকা হয়। সেখানে জিজ্ঞাসাবাদে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন্নাহারের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন মনিরা।

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, আইসিটি আইনে মামলায় ওই ছাত্রীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে, তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com