সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নরসিংদীতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আজ শনিবার (১৮ এপ্রিল) বিকাল পর্যন্ত জেলায় নতুন করে আরো ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের রুধান ইমরুল কায়েস ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্ত ১২ জনসহ জেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা ১০৪ জনে। আক্রান্তদের মধ্যে দুই জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন।
জানা যায়, নরসিংদী জেলায় এ পর্যন্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকল্প কর্মকর্তা, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিশুসহ ১০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
নগরকন্ঠ.কম/এআর