সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যশোরের শার্শায় ৬৫০০ দুস্থ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মহাসিন কবীরের পক্ষ থেকে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মহাসিন কবীরের দেওয়া এ সব খাদ্য সামগ্রী শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধুর নেতৃত্বে শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ভারত প্রতিটি ইউনিয়ন বা ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে বিভিন্ন এলাকার সাড়ে ছয় হাজার দরিদ্র পরিবারের মাঝে শনিবার বিতরণ করেন।
এ সময় বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু, জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান খোকন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, বাগ আঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান, পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মেম্বার, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহেব আলী, শার্শা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিবজুর রহমান, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহরিয়ার মুকুল, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, শার্শা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, বিএনপি নেতা মতিয়ার রহমান মেম্বার, শফিকুল ইসলাম, যুবদল নেতা সেলিম শাহী, সাবেক ছাত্রদল নেতা সেলিম হোসেন আশা, জুয়েল রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সম্পাদক মণ্ডলীর সদস্য পিন্টু রহমান সব খাদ্য সামগ্রী বিতরণ কাজে সহায়তা করেন। এ বিতরণ কাজে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ সমাজ সেবক আবু তাহের ভারত ও পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মেম্বার।
মহসিন কবীর বলেন, শার্শা উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯টি ওয়ার্ড ও বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডসহ সর্বমোট ১০৮টি এলাকায় দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়ানোর লক্ষে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
নগরকন্ঠ.কম/এআর