সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ার শাহজাহানপুর উপজেলায় গত শনিবার রাতে কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৭০ বছরের এক বৃদ্ধ মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
বগুড়ার সিভিল সার্জন ডা. গউসুল আজিম চৌধুরী বলেন, ওই ব্যক্তি কয়েকদিন ধরে শ্বাসকষ্ট ও কাশিতে ভুগছিলেন। শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশেষ ব্যবস্থাপনায় তার মরদেহ দাফন করা হবে।
নগরকন্ঠ.কম/এআর