সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

কালিয়াকৈরে স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্টসহ ৫ সদস্যের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : গাজীপুরের কালিয়াকৈরে ফার্মাসিস্টসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।এই নিয়ে কালিয়াকৈরে ১৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো।

জানা যায়, এপর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৯৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর পাঠানো হয়। এদের মধ্যে ১৫ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। সর্বশেষ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৮জন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর পাঠানো হলে ফার্মাসস্টিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রবীর কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ২৮জন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর পাঠানো হলে ফার্মাসস্টিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। রবিবার হাসপাতালে কর্মরত বাকী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করা হচ্ছে।

তিনি করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক ও সামান্য কারণে হাসপাতালে না আসার আহ্বান জানান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com