সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

সরকারি নির্দেশ অমান্য, ১৭জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সরকারি নির্দেশ অমান্য করায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৭ দোকান মালিক এবং চট্টগ্রামের লোহাগাড়ায় ১০জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত শনিবার বিকেল এবং রাতে এ অভিযান পরিচালনা করেন। সংবাদদাতাদের পাঠানো খবর-

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করায় বিজয়নগর উপজেলার ৭ দোকান মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সরকারি আইন অমান্য করে নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রেখে জনসমাগম করায় এ জরিমানা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বিভিন্ন হাটবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে দোকান বন্ধ না করে জনসমাগম করায় রামপুর বাজারের মা ভ্যারাইটিজ স্টোরের পলুকে ২ হাজার টাকা, রেজাউল স্টোরকে ১ হাজার টাকা, আমতলি বাজারের সুমন স্টোরকে ১ হাজার টাকা, স্বপন রায়কে ১ হাজার টাকা, করিম মিয়ার দোকানকে ১হাজার টাকা, চান্দুরা বাজারের আল আমিন স্টোরকে ৫শ টাকা, নিরঞ্জন সাহারটি স্টলকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি আদেশ অমান্য করে দুপুর ২টার পরে দোকান খোলা রাখার অপরাধে রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮-১ এর (খ) ২ ধারায় ৬জন দোকানীকে ৫ হাজার টাকা ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ জনকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লোহাগাড়া (চট্টগ্রাম): উপজেলা সদরের বটতলী মোটর স্টেশন ও পদুয়া তেওয়ারী হাট বাজারে ১০জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা ইয়াসমিন চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।

জানা যায়, অযথা ঘোরাঘুরি করার দায়ে বটতলী মোটর স্টেশনে শাহ আলমকে ২ হাজার টাকা, মো: মাসুদকে ৫ শত টাকা, সুব্রত কানুনগোকে ৫ শত টাকা, মো: ফেরদৌসকে ৫ শত টাকা, কাজকে ২ শত টাকা ও মো: ইসমাইলকে ২ শত টাকা এবং পদুয়া তেওয়ারী হাট-বাজারে দোকান খোলা রাখায় শাহ পেঠান স্টোরের মালিক ফজলুল হককে ৫ হাজার টাকা, লাকড়ির দোকানদার আবদুল করিমকে ১ হাজার টাকা ও নুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com