সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
উত্তরণবার্তা প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জে প্রায় দেড় কোটি টাকা মূল্যের এক কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ এপ্রিল) ভোর সোয়া ৪ টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর চুলংপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি, জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর চুলংপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে মো. আক্তারুজ্জামান ওরফে আক্তার (৩৫)।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হাকিমপুর চুলংপাড়া গ্রামে অভিযান চালায়। সেসময় নিজ বাড়ি থেকে দেড় কেজি হেরোইনসহ আক্তারকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
উত্তরণবার্তা/এআর