সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

মামলা করেছেন ভাড়াটিয়া

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পুলিশের দ্বারস্থ হয়েও বাসায় ফিরতে পারেননি সেই ভাড়াটিয়া। অবশেষে বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

ভাড়া বকেয়া রাখার অজুহাতে শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের বাসা থেকে বের করে দেয়া হয় সেলিম মিয়া ও তার পরিবারকে।

এ বিষয়ে সোমবার (২০) দুপুরে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আসাদুজ্জামান জানান, ওই বাড়িওয়ালাকে থানায় ডেকে আনা হয়েছিল। কিন্তু তিনি ভাড়া বকেয়া রাখাসহ নানা অভিযোগ করেন ভাড়াটিয়ার বিরুদ্ধে। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেও তার বাসায় ভাড়াটিয়াকে ফেরানো যায়নি। পরে ওই ভাড়াটিয়া থানায় মামলা করেছেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। কেননা, এ সময়ে ভাড়ার জন্য কাউকে বাসা থেকে বের না করে দেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে।

ভুক্তভোগী সেলিম মিয়া বলেন, ‘আমার কাছ থেকে বাড়িওয়ালা বিভিন্ন সময় ৮০ হাজার টাকা নিয়েছেন। তাকে পাওনা টাকা থেকে মার্চ মাসের ভাড়া কেটে নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা না করে গায়ের জোরে রাতের আঁধারে আমাদেরকে বাসা থেকে বের করে দেন। আমার দুই মাসের শিশুকেও হত্যার হুমকি দেন তিনি। পরে বাধ্য হয়ে বাড্ডায় গিয়ে আশ্রয় নিই।

ওই বাড়িওয়ালাকে খুঁজছে র‌্যাব। মোবাইল ফোনে কল করা হলে তা রিসিভ করছেন না ওই বাড়িওয়ালা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com