সোমবার, ১৩ Jul ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

রাজধানীর জাপান গার্ডেন সিটির এক ভবনেই তিনজন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির এক ভবনেই তিন জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় জাপান গার্ডেন সিটির পুরোটাই লকডাউন করা হয়েছে। আক্রান্তদের মধ্যে এক জন ঐ ফ্ল্যাটের ৪৫ বছর বয়সি গৃহকর্ত্রী, অন্য দুই জন তার গৃহকর্মী ও ড্রাইভার। গতকাল রবিবার জাপান গার্ডেন সিটির একটি ১৬ তলা ভবনে করোনা রোগী শনাক্ত হয়। পুলিশের সহযোগিতায় জাপান গার্ডেন সিটির নিজস্ব নিরাপত্তা কর্মকর্তারাই লকডাউন নিয়ন্ত্রণ করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে মোহাম্মদপুর এলাকার রাজিয়া সুলতানা রোডের পর নূরজাহান রোডও লকডাউন ঘোষণা করা হয়েছে।

লকডাউন হওয়া ভবনের পাশের ভবনের এক বাসিন্দা জানান, দুপুরে একই পরিবারের তিন জন শনাক্ত হওয়ার পর আইইডিসিআর থেকে অ্যাম্বুলেন্স এসে তাদের নিয়ে যায়। এরপর থেকে জাপান গার্ডেন সিটির মোট ২৬টি বাড়ি লকডাউন করা হয়েছে। এখানে আনুমানিক ৮-৯ হাজার মানুষ বসবাস করে।

স্থানীয়রা আরো জানান, জাপান গার্ডেন সিটি লকডাউনের পর থেকে এই এলাকার জনগণের মধ্যে আতঙ্ক আরো বেড়ে গেছে। লকডাউন করার পর থেকে ঐ সিটির সামনের সড়কে জনসাধারণের চলাচল সীমিত করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com