সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সোনালী ব্যাংকের শিল্প ভবন শাখা লকডাউন

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান।

তিনি জানান, ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখার এক কর্মকর্তার কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাই শাখাটি বন্ধ রাখা হয়েছে। যে কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার সঙ্গে আরো চার কর্মী ছিলেন। তারাসহ শাখার সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন আপাতত ব্যাংকের শাখাটি বন্ধ থাকবে। বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হবে বলে জানান তিনি।

এর আগে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার এক কর্মকর্তার করোনার সন্দেহে ওই শাখাটি লকডাউন করা হয়। পরে পরীক্ষায় করোনা নেগেটিভ এলে লোকডাউন প্রত্যাহার করা হয়েছে। এর বাইরে ব্যাংক এশিয়া ও মার্কেন্টাইল ব্যাংকের শাখাও বন্ধ হয়েছে। বেশ কয়েকজ ব্যাংকারের করোনার আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com