সোমবার, ১৩ Jul ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে শাহীনুর রহমান (২৮) নামে আরও ১ যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে আক্রান্তের বাড়িসহ আশ পাশের মোট ১০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। এনিয়ে এ উপজেলায় ৪ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হল। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহীনুর রহমান নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের আরফান আলীর ছেলে। তিনি ঢাকায় এরিস্টোফার্মা ওষুধ কোম্পানিতে চাকরি করে। ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান বলেন, গত ১০ এপ্রিল সে এর আগে আক্রান্ত উপজেলার নন্দপাড়া গ্রামের সেলিম রেজার সাথে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। গত ১৭ এপ্রিল তার সহকর্মী সেলিম রেজার দেহে করোনা সংক্রমণ ঘটলে সে নিজে থেকে হোম কোয়ারেন্টাইনে চলে যায়। পরে রবিবার তার নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকায় পাঠানো হয়। আজ মঙ্গলবার সকালে ফলাফলে পজিটিভ আসে। পরে ওই বাড়িসহ ১০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
তিনি আরো বলেন, আক্রান্ত যুবক ঢাকার এরিস্টোফার্মা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এর আগে উপজেলার নন্দপাড়া গ্রামে যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তার সাথেই তিনি একত্রে কাজ করতেন। এ নিয়ে এ উপজেলায় মোট ৪ জন আক্রান্ত হলেন।
নগরকন্ঠ.কম/এআর