সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

বগুড়ায় শীলা বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : বগুড়ার গাবতলী ও সারিয়াকন্দি উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ো হাওয়াসহ শীলা বৃষ্টি হয়েছে। এতে বোরো ধানসহ অন্যন্য ফসলের ক্ষতি হয়েছে।

সোমবার শীলা বৃষ্টির কারণে ওই দুই উপজেলার প্রায় ১ হাজার বিঘা জমির বোরো ধান মাটিতে পড়ে গেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ জানান, রাত ১২ টার সময় গাবতলী উপজেলার দুর্ঘাহাটাসহ ৭ টি গ্রামের ওপর দিয়ে প্রচন্ড বেগে ঝড়ো হাওয়ারসাথে শীলা বৃষ্টি শুরু হয়। ঝড়ো হাওয়া ও শীলা বৃষ্টি আধ ঘন্টা ব্যাপী তান্ডব লীলা চালায়।

তিনি আরো জানান দুর্গাহাটা ইউনিয়নের শোয়াতাইর, দূর্গা তুলি, লালখা পাড়া, মাটিয়ানডাঙ্গা, কিত্তুনিয়া গ্রামের ওপর দিয়েও ঝড়ো হাওয়া বয়ে যায়। শীলের টুকরা গুলো এতাটা বড় যে এ গুলো মঙ্গলবার বেলা ১২ টায়ও সেগুলো ধান ক্ষেতে পড়ে থাকতে দেখা যায়।

এই সব এলাকার ১৫ হেক্টর জমির বোরো, মরিচ, ভুট্টা ও শাকসব্জির ক্ষতি হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com