সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ভাড়াটিয়াকে বাসা থেকে জোর করে বের করে দেয়া বাড়িওয়ালা নূর আক্তার শম্পার ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন তদন্ত কর্মকর্তা (কলাবাগান থানার এসআই) মো. সাইদুর রহমান।
এর আগে শম্পাকে বুধবার ১২টার পর আদালতে হাজির করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শম্পাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-২)। এরআগে, শম্পার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য মো. সেলিম হোসেন।
উল্লেখ্য, গত রোববার (১৯ এপ্রিল) রাতে একমাসের ভাড়া বাকি থাকায় ২ মাসের নবজাতকসহ ৩ সন্তান ও তার বাবা-মাকে মারধর করে পান্থপথের বাসা থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা। পরে র্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় ভাড়াটিয়াকে বাড়িতে রাখার অনুরোধ জানালেও শম্পা অস্বীকৃতি জানান।
নগরকন্ঠ.কম/এআর