সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নড়াইলের লোহাগড়া উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে উপজেলা প্রশাসন এই লকডাউন ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসক ও হাসপাতালের দুই স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হবার পরেই লকডাউনের এ ঘোষণা দেয়া হয়।
লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র লকডাউনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ উপলক্ষে লোহাগড়ায় মাইকিং করা হয়েছে।
সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন জানান, আজ (বুধবার) সকাল পৌনে ৬টার দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন চিকিৎসকসহ দুই স্টাফের করোনা পজিটিভ রিপোর্ট আমাদের হাতে পৌঁছায়।
জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, করোনা আক্রান্ত ডাক্তারদের চিকিৎসা প্রাথমিক পর্যায়ে বাড়িতেই চলছে। তাদের রিপোর্ট পজিটিভ হলেও শারীরিক অবস্থা তুলনামূলক ভালো আছে।
নগরকন্ঠ.কম/এআর