সোমবার, ১৩ Jul ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : নাটোরে চলনবিলে ধান কাটতে নামলেন নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে বোরো ধান কাটা পরিদর্শনে গিয়ে নিজেই ধান কাটতে নেমে পড়েন তিনি।
এসময় সরকারের ভূর্তকি মূল্যে ক্রয় করা কম্বাইন হারভেস্টার দিয়ে কৃষকের ধান কাটা পরিদর্শণ করেন ডিসি।
নাটোর জেলা কৃষি বিভাগের উপ-পরিচালত সুব্রত কুমার সরকার বলেন, শ্রমিক সংকট মেটানোর জন্য সরকারী ভূর্তকি মূল্যে ১৭টি কম্বাইন হারভেস্টার এবং রিপার মেশিন বিতরণ করা হয়েছে। এসব আধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে অন্তত ১০ থেকে ১২ শতাংশ ধান কাটা সম্ভব হবে। চলনবিলে শ্রমিক সংকট মেটানোর জন্য আমরা চেস্টা করে যাচ্ছি। দলে দলে শ্রমিকরাও আসতে শুরু করেছে।
জেলা প্রশাসক মো: শাহরিয়াজ বলেন, চলনবিলের কৃষকদের ধান ঘরে তুলতে ৩ জেলার জেলা প্রশাসক এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে শ্রমিকদের চলনবিলে আনার ব্যবস্থা করা হয়েছে। সে সব শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের ধান কাটতে দেয়া হচ্ছে। আমরা আশা করছি সময়মতো চলনবিলের কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারবে।
এবছর নাটোর জেলায় ৫৭ হাজার ৭০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এরমধ্যে সিংড়া উপজেলার চলনবিলে ৩৬ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর