সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাসের মধ্যে এবার কারখানা খোলার দাবি জানিয়েছে গার্মেন্টস বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। স্বাস্থ্য বিধি মেনে পর্যায়ক্রমে কারখানা খোলার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিবের কাছে মঙ্গলবার চিঠি পাঠিয়েছে সংগঠনটি।
সংগঠনের সভাপতি কাজী ইফতেখার হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে চীন, ভিয়েতনাম ও শ্রীলঙ্কা কারখানা খুলেছে। ভারতও খোলার পরিকল্পনা করছে। এ পরিস্থিতিতে আমাদের কারখানা পুরোপুরি বন্ধ থাকলে ক্রয়াদেশ ওইসব দেশে চলে যেতে পারে। পরবর্তীতে তাদের ফিরিয়ে আনা কঠির হতে পারে। এ পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে, অল্প সংখ্যক শ্রমিক দিয়ে, দুরত্ব মেনে কারখানা চালু করা দরকার।
বায়িং হাউজ মূলত বিদেশি ক্রেতার সঙ্গে উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে সেতু হিসেবে কাজ করে। যেসব ক্রেতা সরাসরি ক্রয়াদেশ দেন না, তারা বায়িং হাউজের শরনাপন্ন হন।
এদিকে কারখানা মালিকদেরও বড়ো অংশই কারখানা চালু করার উপায় খুঁজছেন। কিন্তু করোনা পরিস্থিতিতে খোলার জন্য সম্প্রতি শ্রমিকদের শিল্পাঞ্চলে আনা এবং শেষ সময়ে ওই সিদ্ধান্ত বাতিল করা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এছাড়া অনেকেই মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে কারখানা খোলা হলে করোনা ভাইরাস আরো ছড়িয়ে পড়তে পারে।
নগরকন্ঠ.কম/এআর