সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

২২ এপ্রিল: হাসতে নেই মানা

নিউজ ডেস্ক, নগরকন্ঠ.কম : ২২ এপ্রিল ২০২০
* জোকস – ১

১০ বছরের ছেলে রাতুল বাবাকে জিজ্ঞেস করছে-

ছেলে: একটি বিয়ে করতে কত খরচ হয় আব্বু?

বাবা: আমি আসলে ঠিক জানি না বাপ।

ছেলে: কেন জানো না? তুমি কি অঙ্ক পারো না আব্বু?
বাবা: অঙ্ক পারি; কিন্তু খরচ তো এখনো চলছে রে বাবা…

* জোকস – ২

টেনশন সঙ্গে নিয়ে ঘুমাবেন না

কামাল সাহেবের রাতে ভালো ঘুম হয় না। তাই বাধ্য হয়ে গেলেন চিকিৎসকের কাছে-

চিকিৎসক: কামাল সাহেব, একটি কথা মনে রাখতে হবে।

কামাল: জ্বি বলুন।

চিকিৎসক: সুস্থ থাকতে হলে রাতে টেনশন সঙ্গে নিয়ে ঘুমাতে যাবেন না, প্লিজ…
কামাল: তাহলে কি বাপের বাড়ি পাঠিয়ে দেব?

* জোকস – ৩

নাতি: দাদা, আগের দিনে তোমরা কীভাবে জীবন কাটিয়েছো! তখন ছিল না টেকনোলজি, প্লেন, কম্পিউটার! ছিল না ইন্টারনেট, টিভি, এসি, গাড়ি, মোবাইল, থ্রি-ডি মুভি। অবাক লাগে দাদু, কীভাবে কাটিয়েছো তোমাদের তারুণ্যের সেসব দিন? দাদা: ঠিক তোমরা যেমন এখন কাটাচ্ছো! অনুশোচনাহীন, বিবেকহীন, লজ্জাহীন, সৌজন্যহীন, কৃতজ্ঞতাহীন, সমবেদনাহীন, আত্মশুদ্ধিহীন, ছোটদের প্রতি ভালোবাসাহীন আর বড়দের প্রতি শ্রদ্ধাহীন। কীভাবে কাটাচ্ছো তোমরা এমন দিন!

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com