সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

আড়াইহাজারে সাপের কামড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : আড়াইহাজারে সাপের কামড়ে শাবন্ত্রী আক্তার (৮) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শাবন্তী ওই গ্রামের শহিদুল্লার মেয়ে।

আড়াইহাজার হাসপাতাল সুত্রে জানা গেছে, শাবন্তীকে বুধবার দুপুরে তার বাড়িতে হঠাৎ একটি সাপ কামড় দেয়। বিষয়টি বুঝতে পরে তার পরিবার সারা দিন ব্যাপী কবিরাজ দিয়ে তাকে ভাল করার চেষ্টা করে।অবস্থা খারাপ হলে রাত সাড়ে ৯টায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com