সোমবার, ১৩ Jul ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সা’দত হুসাইনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সা’দত হুসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সা’দত হুসাইন ছিলেন আমার এক সময়ের সহকর্মী ও সহযোদ্ধা। তিনি অত্যন্ত সৎ ও দৃঢ়চিত্তের অধিকারী ছিলেন। সরকারি কর্মকর্তা হিসেবে তিনি সরকারি আইন ও বিধি যথাযথভাবে অনুসরণ করতেন।

ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বুধবার (২২ এপ্রিল) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com