সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

কুমিল্লায় নতুন করে আক্রান্ত আরও ৫

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত এ জেলার মোট ৪৪ জন করোনায় আক্রান্ত হলেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, আক্রান্তদের মধ্যে রয়েছেন- জেলার মুরাদনগর উপজেলায় দুইজন, দেবিদ্বারে একজন, মনোহরগঞ্জে একজন ও তিতাস উপজেলায় একজন। এ নিয়ে জেলার মোট ৪৪ জন করোনায় আক্রান্ত হলেন।

তিনি আরও জানান, কুমিল্লা থেকে এ পর্যন্ত মোট ১১০৫ জনের করোনা উপসর্গের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৭৭ জনের টেস্ট রিপোর্ট পাওয়া গেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com