সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

ময়মনসিংহ ও গাজীপুরে অসহায় কৃষকের ধান কেটে দিলো যুবলীগ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। এমন অবস্থায় অসহায় কৃষকের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশে দেশের দুই জেলায় কৃষের পাকা ধান কেটে দিয়েছে স্থানীয় যুবলীগ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পালনের জন্য দলীয় নেতাকর্মীদের আহবান জানিয়েছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খাঁন নিখিল।

চলমান কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারিতে কৃষিতে শ্রমিক সংকটময় সময়ে যুবলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের ডাকে সাড়া দিয়ে কৃষকের কৃষি জমির ধান কাটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ময়মনসিংহ মহানগর যুবলীগ।

এছাড়াও একই ডাকে সাড়া দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে গাজীপুর সদর উপজেলা ও কালীগঞ্জ উপজেলা যুবলীগ। তারাও কৃষকের কৃষি জমির ধান কাটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com