সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান চালিয়ে দেড় লাখ টাকা মূল্যের ৮ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং একটি নৌকা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. খালেদা খাতুন রেখার নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। জব্দের পর পুড়িয়ে ফেলা হয়েছে কারেন্ট জালগুলো।
অভিযানে অন্যদের মধ্যে অংশ নেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী প্রসেনজিৎ রায় এবং নৌ-পুলিশের সদস্যরা।
ইউএনও বলেন, করোনার কারণে কাউকে জেল বা জরিমানা করা হয় নাই। জাতীয় সম্পদ রক্ষায় এ ধরণের অভিযান নিয়মিতভাবে চলতে থাকবে। তিনি মৎস্য সম্পদ রক্ষায় সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
নগরকন্ঠ.কম/এআর