সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

রমজানেও আগের নিয়মে দোকান খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনার প্রাদুর্ভাব হ্রাস করতে আগের মতো রমজান মাসেও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজার ও দোকানপাট খোলা থাকবে। এই সময়সীমার কোনো পরিবর্তন করা হয়নি বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।

এ ব্যপারে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বলেন, দোকান খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন কোনো নির্দেশনা এখনো আসেনি। তাই সরকারের দেয়া আগের নির্দেশনা বাস্তবায়নেই কাজ করবে পুলিশ।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরপরই ফার্মেসি ছাড়া বাজার দোকানপাট ও সুপারশপ খোলা এবং বন্ধ রাখার সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছিল। প্রথমে এলাকার মুদি দোকান দুপুর ২টা পর্যন্ত এবং সুপারশপ সন্ধ্যা ৭টায় বন্ধের নির্দেশনা থাকলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর এই সময় ৬টা করা হয়েছিল। রমজান মাসেও এই নির্দেশনা বলবৎ থাকবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com