সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

কাওরান বাজারের পাইকারী দোকান দিনের বেলায় বন্ধ

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কাওরান বাজারের পাইকারী দোকান দিনের বেলায় বন্ধ থাকবে। তবে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত পাইকারী দোকানে কেনাবেচা চলবে। পাইকারী ব্যবসায়ীদের সকাল ৬টার মধ্যে পণ্য ক্রয়-বিক্রয় শেষ করে কাওরান বাজার ত্যাগ করতে হবে।

এই সমেয়র মধ্যেই পাইকারী ব্যবসায়ীদের ট্রাক থেকে পণ্য আনলোড করতে হবে। তবে বিক্রেতাদের সহকারী হিসেবে থাকতে পারবে সর্বোচ্চ একজন। মানতে হবে নির্দিষ্ট সামজিক দূরত্ব। সাবান ও হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে হবে বাজার মালিক সমিতিকে।

গত বৃহস্পতিবার রাতে কাওরান বাজার মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ, র‌্যাব ও আর্মড ফোর্সেস ডিভিশনের প্রতিনিধি দলের যৌথ সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয। এরপর শুক্রবার থেকে এসব সিদ্ধান্ত কার্যকর শুরু হয়েছে বলে ডিএমপির গনমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পণ্য ক্রয়-বিক্রয় করার সময় ক্রেতা-বিক্রেতা ও তাদের সহকারীদের অবশ্যই মাস্ক ও গ্লাভস পড়তে হবে। নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রেখে করতে হবে কেনা-বেচা। ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্যবিধি মানছে কিনা তা মনিটরিং করতে বাজার মালিক সমিতির পক্ষ তেকে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং পরস্পরের সংস্পর্শ এড়াতে বাজার কমিটির পক্ষ থেকে বাজারে প্রবেশ ও বাহির হওয়ার জন্য পৃথক পৃথক পথ নির্ধারণ করতে হবে। কাওরান বাজার এলাকায় হকারের মাধ্যমে কিংবা ভ্যানে কিংবা ফুটপাতে পসরা সাজিয়ে কোন ধরণের খাবার কিংবা পণ্যসামগ্রী বিক্রয় করা যাবে না বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com