সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্যবহার করা পিপিই, মাস্ক, গ্লাবস সংগ্রহ করে ধুয়ে বাজারজাত করার দায়ে রাজধানীর ভাটারা থানার পাশেরটেক বালুর মাঠ এলাকায় এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিতের নাম মনির হোসেন।
শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মনির হোসেনকে এ দণ্ড দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এ সময় বিপুল পরিমাণ ব্যবহৃত মাস্ক, পিপিই ও গ্লাভস জব্দ করা হয়।
সারওয়ার আলম বলেন, ‘ব্যবহৃত মাস্ক, পিপিই, হ্যান্ড গ্লাভস বিভিন্ন হাসপাতাল ও অন্যান্য স্থান থেকে সংগ্রহ করার পর সেগুলো ধুয়ে বাজারজাত করার দায়ে মনির হোসেনকে আটক করে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।’
নগরকন্ঠ.কম/এআর