সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ থেকে ৬০ ধানকাটা শ্রমিক গেল নওগাঁয়

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : প্রধানমন্ত্রীর নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ৬০ জন ধানকাটা শ্রমিককে নওগাঁ জেলায় পাঠানো হয়েছে।

শনিবার সকালে জেলা পুলিশের ব্যবস্থাপনায় সদর উপজেলার চুনাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শ্রমিকদের সমবেত করে ট্রাকে তুলে দেয়া হয়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি জিয়াউর রহমান, ওসি (তদন্ত) কবির হোসেন, ওসি (অপারেশন) মিন্টু রহমানের উপস্থিতিতে পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব প্রত্যেক শ্রমিককে মাস্ক, সাবান ও গামছা প্রদান করেন।

পুলিশ সুপার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ জেলা থেকে পুলিশের ব্যবস্থাপনায় এ পর্যন্ত প্রায় ২০০ কৃষি শ্রমিককে ধান কাটার জন্য বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। এ জেলা থেকে সব মিলিয়ে ৫ হাজার কৃষি শ্রমিককে অন্যান্য জেলায় পাঠানো হবে।

শ্রমিকদের শরীরিক অবস্থা পরীক্ষা করে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com