সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : যৌতুকের দাবিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পাঁচবিবি থানা পুলিশ।
জানা গেছে, শনিবার সকালে উপজেলার বাকিলা গ্রামে বিথী আক্তার নামে ওই গৃহবধূকে বেধড়ক পেটায় স্বামী মোস্তাফিজুর রহমান। এতে ঘটনাস্থলেই গৃহবধূর মৃত্যু হয়।
পাঁচবিবি থানার ওসি মনসুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শারীরিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর