সোমবার, ১৩ Jul ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্ত্রোপচার কক্ষের সহকারীর (ওটি অ্যাসিসটেন্ট) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হয়েছেন।
রোববার বেলা তিনটার দিকে তার করোনার পজেটিভ প্রতিবেদন জেলা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে।
নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অভিজিৎ রায় চারটার দিকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি অ্যাসিসটেন্টের দেহে করোনায় শনাক্ত হয়েছে। কীভাবে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, আমি বুঝতে পারছি না। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে চিকিৎসার জন্য তাকে জেলার ব্রাহ্মণবাড়িয়া বক্ষবিধি হাসপাতালের আইসোলেশনে পাঠানো হবে। তার করোনার আক্রান্ত হওয়ার বিষয়টি আমাদেরকে ভাবাচ্ছে।
তিনি বলেন, গত ১৯এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়।
সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ জানান, রোববার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মীর দেহে করোনায় শনাক্ত হন। তাকে আইসোলেশনে নেওয়া হবে।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ৩৩ জনের মধ্যে করোনায় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের। আইসোলেশনে রয়েছে ২৭ জন। আর জেলায় ব্রাহ্মণবাড়িয়া বক্ষবিধি হাসপাতালে আইসোলেশনে রয়েছেন ১৭ জন। এর আগে তিন চিকিৎসক ও তিনজন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনা শনাক্ত হয়।
নগরকন্ঠ.কম/এআর