সোমবার, ১৩ Jul ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

কৃষককে উৎসাহ দিতে ধান কাটলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ধান কাটায় উৎসাহ যোগাতে মহানগর কৃষকলীগকে সঙ্গে নিয়ে কৃষকের ধান কাটলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু।

রোববার (২৬ এপ্রিল) ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ৩২নং ওয়ার্ডের চর কালীবাড়ী এলাকায় ধান কেটে দেন মেয়র ও মহানগর কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা। স্থানীয় তোফাজ্জল হক নামে এক কৃষকের ২৩০ শতাংশ জমির ধান কেটে দেন তারা।

এসময় কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইছাহাক আলী সরকার, ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সভাপতি এ.বি ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল হাশেম রায়হান, সহ-সভাপতি নূর আলী তালুকদারসহ কৃষকলীগের নেতৃবৃন্দ।

মেয়র ইকরামুর হক টিটু বলেন, করোনা ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন স্থবির হয়ে পড়েছে। এ কারণে শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষ অনেকটায় ঘরে আবদ্ধ। করোনা ভাইরাসের কারণে আজকে ধান কাটতে লোক পাওয়া যাচ্ছে না। অনেকে টাকার অভাবে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কাজ করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। তাই এ সরকার কৃষকদের পাশে অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে জানান তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com