সোমবার, ১৩ Jul ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

ছাত্রলীগকে নিয়ে ধান কেটে দিলেন ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের প্রভাবে দেশে অবরুদ্ধ অবস্থার মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃষকেরা বিপাকে পড়েছেন। জেলায় রয়েছে ধানকাটা শ্রমিকের সংকট। এ অবস্থায় ছাত্রলীগকে সঙ্গে নিয়ে জমির ধান কেটে দিয়েছেন বেগমগঞ্জের নরোত্তমপুর ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ বাচ্চু।

ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে তিনি দুটি স্বেচ্ছাসেবক টিম গঠন করে রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ধান কাটেন। পরে ধান কৃষকের বাড়ি পৌঁছে দেয়া হয়।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ বাচ্চু বলেন, সাধারণ মানুষের কষ্টের দিনে তাদের পাশে থাকার চেষ্টা করেছেন মাত্র।

বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, পরিবেশ অনুকূলে থাকায় নরোত্তমপুর ইউনিয়নে এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com