সোমবার, ১৩ Jul ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

করোনা-ক্ষুধা মোকাবেলায় প্রধানমন্ত্রী বিশ্বের অনুকরণীয়: প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনা ও ক্ষুধা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের কাছে অনুকরণীয়। করোনা বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সব সাহসী পদক্ষেপ নিয়ে বাস্তবায়ন করছেন বিশ্বের অন্য কোনো দেশ তা এখনও করতে পারেনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধু কৃষি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন। দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র ও মাঝারি মৎস্য চাষী, হাঁস-মুরগী ও পশুর খামারিদের মাত্র ৪% সুদে ঋণ দেয়ার ব্যবস্থা করেছেন। এর ফলে এই খাতটি ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং আরও বিকশিত হবে।

রোববার পিরোজপুরের নাজিরপুরে তার ব্যক্তিগত তহবিল থেকে আবারও ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এ সব কথা বলেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান, উপজেলা সহকারী কমিশনার ফাহমি মো. সায়েফ প্রমুখ।

উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে মন্ত্রী এর আগে পিরোজপুর-১ আসনের কর্মহীন হয়ে পড়া ১২ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। বর্তমানে রমজান উপলক্ষে তিনি আরও ১৫ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com