সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

কুড়িগ্রামে করোনা উপসর্গে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : কুড়িগ্রামে নাগেশ্বরী এবং ভুরুঙ্গামারীতে উপজেলায় করোনার উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু এবং তাদের পরিবারের সদস্যের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক জানান, রোববার ভোরে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা গ্রামে ৬ মাস বয়সী শিশু করোনা উপসর্গ নিয়ে মারা যায়। জন্মের পর থেকে ওই শিশু অসুস্থ ছিল। সম্প্রতি তাকে নিয়ে রংপুর মেডিকেল হাসপাতালে গিয়েছিলেন তার পরিবার। নিশ্চিত হওয়ার জন্য ওই শিশুটি ও তার পিতার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা এস এম সায়েম জানান, ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহী বাজার গ্রামে ৬ বছরের শিশুর তীব্র জ্বরসহ খিচুনি ছিল। এ অবস্থায় মেয়েটি রোববার ভোরে মারা যায়। মেয়েটির বাবা কিছুদিন আগে ঢাকা থেকে বাড়ি ফিরেছেন। অধিকতর সতর্কতার জন্য শিশুটির এবং পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com