সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

আজগর আলী হাসপাতালের ২২ চিকিৎসকসহ অর্ধশতাধিক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : ২২ জন চিকিৎসকসহ পুরান ঢাকার আজগর আলী হাসপাতালের অর্ধশতাধিক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কর্মীদের মধ্যে রয়েছেন হাসপাতালটির নার্স, ওয়ার্ড বয় ও আয়া।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটি (এফডিএসআর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

এফডিএসআরের যুগ্ম-সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, বেসরকারি হাসপাতালটির এত সংখ্যক চিকিৎসক ও কর্মী এক সঙ্গে করোনাভাইরাসে আক্রান্তের খবরে আমরা খুবই উদ্বিগ্ন। হাসপাতালটি এখনো চালু থাকায় সেখানকার অন্যান্য চিকিৎসক, কর্মী ও রোগীরা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. শেখ আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের কাছে আজগর আলী হাসপাতালের করোনায় আক্রান্ত ২২ জন চিকিৎসকের নামের তালিকা রয়েছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি, আক্রান্তের এই সংখ্যা আরও বেশি হতে পারে।

তবে এফডিএসআরের এই তথ্যের সত্যতা অস্বীকার করেন আজগর আলী হাসপাতালের কর্মকর্তা ফারাহ নূর। তিনি বলেন, আমাদের এখানে কেউ করোনায় আক্রান্ত হওয়ার তথ্য আমার জানা নেই।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com