সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

সাঁথিয়ার ৫ হাজার শ্রমিক ধান কাটতে দেশের বিভিন্ন অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনা সংকটের মধ্যেও পাবনার সাঁথিয়া থেকে প্রায় ৫ হাজার কৃষি শ্রমিক ধান কাটতে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে। তাদের নিকট এখন করোনা ভীতির চেয়ে আর্থিক চাহিদা মেটানোই বেশি জরুরি।

সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী জানান, প্রায় ১৫ দিন ধরে ধাপে ধাপে গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে প্রায় ৫ হাজার জন কৃষিশ্রমিক ধান কাটার জন্য রাজশাহী, সিরাজগঞ্জ,নওগাঁ, নাটোর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনা চলে গেছেন। প্রতিদিন যাওয়া অব্যাহত আছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কৃষি শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষি শ্রমিকদের নাম-ঠিকানা, মোবাইল নং অফিসে সংরক্ষণ করা হচ্ছে। প্রত্যেক কৃষি শ্রমিককে নাগরিক সনদ, স্বাস্থ্য সনদ, শ্রমিক সনদ প্রদান করা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com